শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলা শুরু করবে আর্জেন্টিনা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

রোহিঙ্গাদের বিরুদ্ধে চলমান গণহত্যার বিষয়ে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে আদালতে মামলা দেওয়ার পদক্ষেপ নিয়েছে আর্জেন্টিনার বিচার বিভাগ। বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকে (বিআরওইউকে) এ কথা জানায়।

বিআরওইউকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৬ নভেম্বর বুয়েনস আয়ার্সের ফেডারেল ফৌজদারি আদালতের দ্বিতীয় চেম্বার নিশ্চিত করেছে, তারা সার্বজনীন এখতিয়ারের নীতির অধীনে মিয়ানমারের সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে একটি মামলা শুরু করবে। সেকেন্ড চেম্বারের উল্লেখ করে এতে আরও বলা হয়েছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে কিছু অপরাধ এতটাই ভয়াবহ যে সেগুলোর বিচার যে কোনো জায়গায় করা যেতে পারে।

বিআরওইউকে ২০১৯ সালের নভেম্বরে প্রথমে আর্জেন্টিনার বিচার বিভাগের কাছে মিন অং হ্লাইং এবং বর্তমান জান্তার ঊর্ধ্বতন নেতৃত্বসহ মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে এই ধরনের মামলার জন্য আবেদন করেছিল।

বিআরওইউকের প্রেসিডেন্ট তুন খিন বলেন, এটি শুধু রোহিঙ্গাদের জন্য নয়, বরং সব স্থানের নির্যাতিত মানুষের জন্য একটি আশার দিন। আর্জেন্টিনার এ সিদ্ধান্তে প্রমাণ হয়, যারা গণহত্যা ঘটায় তাদের লুকানোর কোনো জায়গা নেই। বিশ্ব এই জঘন্য অপরাধের বিরুদ্ধে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ রয়েছে।

এই মামলা নেওয়ার সাহস ও নৈতিক নেতৃত্ব দেখানোর জন্য আর্জেন্টিনার বিচার বিভাগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, মিয়ানমারে কয়েক দশক ধরে রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার এখন হাতের নাগালে।

তুন খিন বলেন, এই দায়বদ্ধতা কেবল রোহিঙ্গাদের জন্যই নয় বরং মিয়ানমারের সামরিক বাহিনীর নৃশংস শাসনে ভুক্তভোগী সবার জন্য। চলতি বছরের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর থেকে হাজার হাজার নিহত, আহত, নির্যাতিত বা নিখোঁজ সবার ক্ষেত্রে তা প্রযোজ্য।

বিবৃতিতে বলা হয়েছে, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনী এবং তার দোসররা এ অঞ্চলে একটি জঘন্য অভিযান পরিচালনা করে, সবচেয়ে খারাপ নৃশংসতা ঘটায় এবং প্রায় ৮ লাখ রোহিঙ্গাকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য করে।

২০১৯ সালের ১৩ নভেম্বর বিআরওইউকে আর্জেন্টিনার আদালতে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের দায়ে মিয়ানমারের বেসামরিক ও সামরিক নেতাদের ভূমিকার বিষয়ে তদন্ত শুরু করার জন্য আবেদন করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023