শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

জাহাঙ্গীরের বিরুদ্ধে এবার ১০০ কোটি টাকার মানহানি মামলা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

গাজীপুর সিটি করপোরেশনের সদ্য বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এবার ১০০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে। রোববার গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান ওরফে শাহ সুলতান আতিক।

মামলার বাদী গাজীপুর মহানগরের বাসন থানার নলজানী এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে। তিনি গণফ্রন্টের গাজীপুর জেলা শাখার সভাপতিও। তিনি মামলার আবেদনে অভিযোগ করেন, জাহাঙ্গীর একজন মেয়র হয়েও আইনের প্রতি শ্রদ্ধাশীল নন। চলতি বছরের ১৩ সেপ্টেম্বর বিকেলে তার বাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার ইতিহাস নিয়ে কটূক্তি করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তার বক্তব্যে সমগ্র বাংলাদেশ ও বাঙালি জাতির সুনাম ক্ষুণ্ন হয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। মামলায় তার ১০০ কোটি টাকার মানহানি হয়েছে বলে উল্লেখ করা হয়।

শাহ সুলতান আতিক বলেন, আদালত মামলাটি গ্রহণ করে গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্কমর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ৩০ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলেরও নিদের্শ দেওয়া হয়েছে।

এর আগে গত মঙ্গলবার মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে রাজবাড়ীর আদালতে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। এছাড়া পঞ্চগড়েও তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে কটূক্তি করার অভিযোগে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পাশাপাশি প্রাথমিক সদস্য পদ থেকেও আজীবন বহিষ্কার হন জাহাঙ্গীর। এরপর গত বৃহস্পতিবার গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের পদ থেকেও তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023