শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

ভোলায় মাঝনদীতে চেয়ারম্যান-মেম্বারদের লক্ষ্য করে গুলি, নিহত ১

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

ভোলায় নির্বাচনী এলাকা থেকে ফেরার সময় মাঝনদীতে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের ট্রলারে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মো. টিটু (৩৫) নামের একজন নিহত হয়েছেন।

নিহত টিটু ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তছির আহম্মেদের ছেলে।

শুক্রবার (২৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার ধনিয়া ও দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের মধ্যবর্তী মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

মদনপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি মেম্বার ইয়ারুল আলম হেলাল জাগো নিউজকে বলেন, গত ১১ নভেম্বর ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান একেএম নাছিল উদ্দিন নান্নুসহ আমরা কয়েকজন ইউপি মেম্বার আজ সকালে ধনিয়া ইউনিয়নের নাছির মাঝি ঘাট থেকে ট্রলারে করে মদনপুর ইউনিয়নের উদ্দেশ্যে রওনা হই। মদনপুর পৌঁছে আমরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দেখা করি এবং খোঁজখবর নেই। বিকেল সাড়ে ৪টার দিকে দিকে নাছির মাঝির উদ্দেশ্যে ট্রলারে করে রওনা হই।

তিনি আরও বলেন, সদর উপজেলার ধনিয়া ও দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের মধ্যবর্তী মেঘনা নদীতে এলে একটি স্পিডবোট করে একদল দুর্বৃত্ত আমাদের ট্রলার লক্ষ্য করে গুলি চালায়। এতে টিটুর মাথায় গুলি লাগে। পরে ট্রলারটি দ্রুত তীরে ভিড়িয়ে তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে পথেই তিনি মারা যান।

ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। যে স্পিডবোটে করে এসে দুর্বৃত্তরা গুলি চালায় সেটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023