শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

যুক্তরাষ্ট্রে ক্রিসমাস প্যারেডে গাড়িচাপায় নিহত ৫

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২২ নভেম্বর, ২০২১

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে স্থানীয় সময় রোববার রাতে জনাকীর্ণ ক্রিসমাস প্যারোডে গাড়িচাপায় ৫ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।

এ ঘটনায় গুরুতর আহত ২৮ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ১২ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।খবর সিএনএনের।

উইসকনসিনের উয়াওকেশা শহরে জনাকীর্ণ একটি ক্রিসমাস প্যারেডে এ ঘটনা ঘটে।

উয়াওকেশা শহরের পুলিশপ্রধান ড্যান থম্পসন জানিয়েছেন, ঘটনাস্থলটি উইসকনসিন অঙ্গরাজ্যের আরেক শহর মিলউকি থেকে ৩২ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ক্রিসমাস প্যারেডে গাড়িচাপার ঘটনার পর অভিযুক্ত গাড়িকে আটক করা হয়েছে এবং উয়াওকেশা শহর আপাতত নিরাপদ।

থম্পসন সাংবাদিকদের জানান, লাল রঙের একটি এসইউভি গাড়ি রোববার সন্ধ্যায় ক্রিসমাস প্যারেডের ভিড়ের ওপরে উঠে যায়। এ ঘটনায় ২৮ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। শহরের পাশ থেকে পরে আমরা গাড়িটিকে আটক করেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023