শিরোনাম :
সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা

হাফ ভাড়ার দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ২১ নভেম্বর, ২০২১

বাসে অর্ধেক ভাড়া বা হাফ পাসের দাবিতে রাজধানীর বকশিবাজার মোড়ে সড়ক অবরোধ করেছেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। রোববার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এ সময় বকশিবাজার মোড়ের আশপাশের সব রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

প্রশাসনের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত দাবির বিষয়ে আশ্বাস না মিলবে, ততক্ষণ পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন শিক্ষার্থীরা।

বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের একটি প্রতিনিধি দল বকশিবাজার মোড় থেকে অবরোধ তুলে কলেজ মোড়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলে, তা নাকচ করে দেন আন্দোলনকারীরা।

নামপ্রকাশে অনিচ্ছুক কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থী বলেন, আমরা ছাত্রলীগের দাবি মেনে নিতে পারছি না। তারা আমাদের কলেজ ক্যাম্পাসে গিয়ে আন্দোলন করার কথা বলেছে। কিন্তু, সেখানে গেলে আমাদের দাবি মানা হবে না। এজন্য আমরা এই মোড়েই আন্দোলন করব। যতক্ষণ না দাবি আদায় হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

বকশিবাজার মোড়ে দায়িত্বরত চকবাজার থানার পরিদর্শক মো. মামুন গণমাধ্যমকে বলেন, আমরা কলেজ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। কলেজের প্রিন্সিপাল একটা মিটিংয়ে আছেন। মিটিং শেষ করে আসলে আমরা তার সঙ্গে কথা বলব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023