শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

ডি মারিয়ার গোলে বিশ্বকাপের পথে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

ইনজুরিতে ছিলেন লিওনেল মেসি। এজন্য সাইডবেঞ্চে রেখেই উরুগুয়ের বিপক্ষে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। যদিও ম্যাচের শেষ মুহূর্তে মেসিকে নামানো হয়। এর আগে তার জায়গায় খেলতে নেমেছিলেন পাওলো দিবালা। সেই দিবালার অ্যাসিস্টে অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলেই ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা। উরুগুয়েকে হারিয়ে কাতার বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত আর্জেন্টিনার।

উরুগুয়ের মাঠ এস্তাদিও কাম্পেওন দেল সিগলোতে ম্যাচের ৭ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় আর্জেন্টিনা। দিবালা এক উরুগুইয়ানের পা থেকে বল কেড়ে নিয়ে ডি বক্সের ডান প্রান্ত থেকে বল বাড়ান দি মারিয়ার উদ্দেশ্যে। বল পেতেই বাঁ বায়ের দর্শনীয় শটে দূরের পোস্ট থেকে বল জালে পাঠান কোপা আমেরিকার ফাইনালে গোল করা এই ফুটবলার।

শুরুর সেই গোল হজমের উরুগুয়ে অনেক চেষ্টা করেছে ম্যাচের ফেরার। তবে কখনো ক্রিশ্চিয়ান রোমেরোর নেতৃত্বে আর্জেন্টিনার রক্ষণভাগ, কখনো আবার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের দুরন্তপনায় কাঙ্ক্ষিত গোলের দেখা দেখা আর পাওয়া হয়নি লুইস সুয়ারেজের দলের।

বদলি হিসেবে মেসি ৭৬ মিনিটে মাঠে নেমেছিলেন। তিনি দলের জয়ের ব্যবধান না বাড়াতে পারলেও, ২৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়েই মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা। গেল ১০ ম্যাচে এটা আর্জেন্টিনার ৯ম জয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023