শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

বাগেরহাটের ফকিরহাটের শ্যামবাগাত এলাকায় পারিবারিক কলহে স্বামীর হাতে খুন হয়েছেন আরিফা বেগম (১৮) নামে এক নারী। তার ১৩ মাস বয়সী এক ছেলে রয়েছে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক মো. হেলাল (২৫) পলাতক রয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠিয়েছে।

নিহতের পরিবার জানায়, ২০১৩ সালে ফকিরহাট উপজেলার ধনপোতা গ্রামের মো. আরিফ আলীর মেয়ে আরিফা বেগমের সঙ্গে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের মো. হেলালের বিয়ে হয়। ২০২০ সালে তাদের ঘরে এক ছেলে সন্তান জন্ম নেয়। বিয়ের পর থেকেই তারা খুলন শহরে বাসা ভাড়া নিয়ে থাকতেন।

৩ দিন আগে হেলালের সঙ্গে স্ত্রী আরিফার পারিবারিক কলহ হয়। এ ঘটনার পর আরিফা ছেলেকে নিয়ে বাগেরহাটের ফকিরহাটে তার মায়ের কাছে চলে আসেন। সোমবার রাতে মো. হেলাল ওই বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে আরিফা বেগমকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় ফকিরহাট থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম খায়রুল আনাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত মো. হেলাল পলাতক রয়েছে। পুলিশ অভিযুক্তকে আটকের চেষ্টা চালাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023