শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

হাসপাতালে পুনম, নির্যাতনের অভিযোগে গ্রেফতার স্বামী

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

আবারও গ্রেপ্তার হলেন ভারতের মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডের স্বামী স্যাম বোম্বে। স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগে তাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।

স্যামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরই হাসপাতালে ভর্তি হন পুনম। তার মাথায়, চোখে এবং মুখে চোট লেগেছে বলে জানা গেছে। খবর আনন্দবাজার অনলাইনের।

মুম্বাই পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় স্যামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তার স্ত্রী মাথা, মুখ এবং চোখে খুবই খারাপভাবে আঘাত পেয়েছেন।’

এই প্রথম নয়। অতীতেও কারাবাস করেছেন স্যাম। গোয়ায় মধুচন্দ্রিমায় গিয়ে পুনম তার স্বামীর বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ এনেছিলেন। এর পরই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তবে স্যাম জামিন পাওয়ার পরই নিজের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে যান পুনম। যাকে জেল অবধি টেনে নিয়ে গিয়েছিলেন, তার পক্ষেই কথা বলতে শোনা যায় তাকে।

পুনম বলেছিলেন, ‘স্যামকে তিনি খুবই ভালবাসেন। সহজ প্রশ্ন রেখেছিলেন, কোন বিয়েতে ওঠাপড়া থাকে না বলুন তো?’

দুই বছর একসঙ্গে থাকার পর গত বছর সেপ্টেম্বরে বিয়ে করেন স্যাম-পুনম। দাম্পত্যের এক বছরের মধ্যেই একাধিক বার বিতর্কের কেন্দ্রে এই দম্পতি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023