শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

বছরে কত টাকা পান শাহরুখ খানের ম্যানেজার?

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

বলিউড উত্তাল মাদককাণ্ডে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অনেক তারকাকেই আনা হয়েছে আইনের আওতায়। অনেকেকেব জিজ্ঞাসাবাদ করে নানা রকম তথ্য নিয়েছে ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থা। তবে বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান মাদক মামলায় গ্রেফতারের পর ভারতজুড়ে রীতিমতো ঝড় বয়ে গেছে বলা যায়।

এই ঘটনার পক্ষ-বিপক্ষে হয়েছে অনেক আলোচনা। স্বস্তির খবর হলো প্রায় ২৮ দিন কারাবাস শেষে বাবা-মায়ের কোলে ফিরেছেন আরিয়ান।

আরিয়ান গ্রেফতার হওয়ার পর অনেক নামই আলোচনায় এসেছে। তাদের ভিড়ে একটি নামকে ঘিরে চর্চাটা ছিলো অনেক বেশি। তিনি হলেন শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি।

আরিয়ান মামলার প্রত্যেক শুনানির দিন আদালতে হাজির থাকা, পরিস্থিতি সম্পর্কে শাহরুখকে প্রতি মুহূর্তের খবর জানানো, মামলার প্রায় সব কিছুই তার ওপর ছেড়ে দিয়েছিল খান পরিবার। তিনি সবই সামলেছেন ঠান্ডা মাথায়।

শুধু এটা নয়। শাহরুখের ছোট-বড় সব বিষয় সামলানোর জন্য সবসময় প্রস্তুত পূজা। এজন্য মোটা পারিশ্রমিকও পান তিনি। একটি সূত্রের দাবি, বছরে প্রায় ৪৫ কোটি টাকা আয় করেন তিনি।

এ ছাড়া প্রতি বছরই ধুমধাম করে পূজার জন্মদিন পালন করেন বাদশাহ। দামি সব উপহারে ভরিয়ে দেন তাকে। অনেকেই জানেন না, পূজা এবং শাহরুখের জন্ম তারিখও একই। তাই শাহরুখের জন্মদিনের প্রচারের আড়ালেই থেকে যায় পূজার জন্মদিন। তবে শাহরুখ তার ম্যানেজারকে খুশি করতে ভুলেন না কখনো।

২০১২ সালে শাহরুখের খানের ম্যানেজার হিসাবে কাজে যোগ দেন পূজা। দীর্ঘ ৯ বছর ধরেই তিনি শাহরুখ ও তার পরিবারকে আগলে রেখেছেন। দিনে দিনে শাহরুখের পরিবারেরই সদস্যও হয়ে উঠেছেন তিনি।

শাহরুখের যাবতীয় কাজের দেখভাল করেন পূজা। শাহরুখের কলকাতা নাইট রাইডার্স দলেরও যাবতীয় বিষয় দেখভাল করেন। শাহরুখ বিদেশে কোনও কাজে গেলে পূজাও সঙ্গে যান। কোনো বিষয়েই বাদশাহকে সমস্যায় পড়তে দেন না তিনি।

গৌরী খানের সঙ্গেও পূজার রসায়ন ভাল। গৌরীর বন্ধুমহলের সঙ্গে অনেক ছবিতেই পূজাকে দেখা যায়। শাহরুখের ম্যানেজার হওয়ায় তিনিও বলিউডের তারকা হয়ে গিয়েছেন। বলিউডের বহু নামজাদা তারকা তাকে নেটমাধ্যমে অনুসরণ করেন।

শুধুমাত্র শাহরুখের ম্যানেজার হওয়াতেই পূজা বলিউডের পরিচিত মুখ নন। তার আরও পরিচয় রয়েছে। তিনি ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির সহ-প্রযোজকও। এ ছাড়া দিয়া মির্জার দ্বিতীয় স্বামীর আত্মীয়।

পূজার স্বামী হিতেশ গুরনানি মুম্বাইয়ের একটি নামী অলঙ্কার প্রস্তুত সংস্থার মালিক। সোনা-রুপা-হিরা সব ধরনের গয়না রয়েছে তার সংস্থায়। স্বামীর সঙ্গে এই ব্যবসাতেও সাহায্য করে থাকেন পূজা। তাদের এক মেয়ে আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023