শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

জামিনের শর্তে বদল চান আরিয়ানের বান্ধবী মুনমুন

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

শাহরুখ পুত্র আরিয়ান খানের সঙ্গে গ্রেফতার হয়েছিলেন মুনমুন ধর্মেচা এবং আরবাজ মার্চেন্ট। ২৮ অক্টোবর কয়েকটি শর্তে তাদের জামিন মেলে।

সেসবের মধ্যে দুটি শর্ত নিয়ে আপত্তি তুলেন আরিয়ানের বান্ধবী মুনমুন। খবর আনন্দবাজারের।

এ বিষয়ে সোমবার (৮ নভেম্বর) ভারতের বম্বে হাইকোর্টে আবেদন করেন তিনি।

মুনমুন ধামেচা আবেদনে বলেন- তার জামিনের দুটি শর্ত যেন পুনর্বিবেচনা করে ছাড় দেওয়া হয়।

এগুলো হলো- মুম্বাইয়ের বদলে দিল্লির নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) দপ্তরে হাজিরা দেওয়ার অনুমতি দেওয়া হোক। তদন্তকারী কর্মকর্তাকে গন্তব্যের তথ্য জানানোর শর্তটিতে ছাড় দেওয়া হোক।

মুনমুনের পক্ষে এই আবেদন করেন তার আইনজীবী আলি কাসিফ খান। তবে বম্বে হাইকোর্ট এখনও এ বিষয়ে কিছু জানায়নি।

জামিনের শর্তে বদল চান আরিয়ানের বান্ধবী মুনমুন

আবেদনে মুনমুন জানান, তার বাড়ি মুম্বাইয়ের বাইরে। তিনি মধ্যপ্রদেশের সাগরের বাসিন্দা। কর্মসূত্রে দিল্লিতেও থাকেন। শর্ত দুটি মানতে হলে তাকে মধ্যপ্রদেশ, মুম্বাই এবং দিল্লির মধ্যে ছোটাছুটি করতে হবে। তাই হাইকোর্টের কাছে দুটি বিষয়ে ছাড় চান তিনি।

এর আগে ২৮ অক্টোবর কয়েকটি শর্তে জামিন পান মুনমুন। ওই শর্তের মধ্যে ছিল-প্রতি শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টার মধ্যে এনসিবির মুম্বাইয়ের দপ্তরে হাজিরা দেওয়া।

অপরটি হলো- তদন্তকারী কর্মকর্তাকে না জানিয়ে মুম্বাই ছেড়ে বাইরে যাওয়া যাবে না। আর গেলেও গন্তব্যের বিবরণ আগে থেকে জানাতে হবে।

গত ৩ অক্টোবর মাদককাণ্ডে আরিয়ানের সঙ্গে গ্রেফতার হন আরবাজ মার্চেন্ট, মুনমুন ধর্মেচা, ইশমিত সিংহ, মোহক জয়সওয়াল, বিক্রম ছোকার এবং গোমিত চোপড়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023