শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

সুজনের অধীনে সাত ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৭ নভেম্বর, ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই পরিস্থিতি থেকে উন্নয়নের জন্য সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজনকে নিয়োগ দেওয়া হচ্ছে। টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

খালেদ মাহমুদ সুজনের অধীনে কাজ করার জন্য সাত ক্রিকেটারকে ডাক দিয়েছে বিসিবি। তারা হলেন- নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী রাব্বি, সাইফ হাসান, তৌহিদ হৃদয়, কামরুল ইসলাম রাব্বি ও তানবীর ইসলাম। আজ থেকে তাদের প্রস্তুতি শুরু হতে পারে মিরপুর শেরেবাংলায়।

যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার পারভেজ হোসেন ইমন বেশ রোমাঞ্চিত। তিনি বললেন, ‘একাডেমিতে আছি আমি। আমাদেরকে একটা ক্যাম্পের জন্য ডাকবে শুনেছি। সাতজন থাকবে। বাকিটা যোগ দেওয়ার পর বলতে পারব।’

বিশ্বকাপের পর পরই তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। এ দ্বিপক্ষীয় সিরিজকে সামনে রেখে এই সাত তরুণকে বিবেচনায় এনেছে বোর্ড। ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, বোর্ডপ্রধান ও নীতিনির্ধারকদের শুক্রবারের বৈঠকে এই সাত ক্রিকেটারকে ভবিষ্যৎ বিবেচনায় চূড়ান্ত করা হয়েছে। তাদের প্রস্তুত করার দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ড পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদকে।

জানা গেছে, খালেদ মাহমুদকে স্থায়ী টিম ডিরেক্টর পদও দেওয়া হচ্ছে। কোচ রাসেল ডমিঙ্গোকে ছাঁটাই করছে না বোর্ড। তবে তার কাজ নজরে আনতে যাচ্ছে। এ জন্য খালেদ মাহমুদকে টিম ডিরেক্টর করা হচ্ছে। দলের সামগ্রিক সকল কিছুতে তার হস্তক্ষেপ থাকবে। অনুশীলন, ম্যাচ পরিকল্পনা, দল নির্বাচন ও লক্ষ্য ঠিক করার কাজগুলো তাকে নিয়েই করতে হবে টিম ম্যানেজমেন্টকে।

বাংলাদেশ ক্রিকেট দল ওমানের মাসকটে টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করেছিল। সেখানে স্কটল্যান্ডের কাছে হেরে গেলেও ওমান ও পাপুয়া নিউগিনির সঙ্গে জিতে সুপার টুয়েলভ নিশ্চিত করে। কিন্তু এই সুপার টুয়েলভে শ্রীলংকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ মিশন শেষ করে বাংলাদেশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023