শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

তারেক দেশে ফিরুক, বিএনপির মরাগাঙে ঢেউ আসে কিনা: ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ দেখতে চায় পলাতক তারেক জিয়া আগে দেশে ফিরে আসুক, তারপর দেখা যাবে বিএনপির মরাগাঙে ঢেউ আসে কিনা।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে ‘তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন’ ও ‘জনতার ঢল নামার গল্প’ প্রসঙ্গে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে একথা বলেন।

তারেক জিয়া দেশে আসবে কোন বছর? এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই বছর না ওই বছর- দেখতে দেখতে ১৩ বছর চলে গেলেও তারেক জিয়া দেশে আসার সৎসাহস দেখাতে পারছেন না।

গত কয়েক বছর ধরে ‘গণঅভ্যুত্থান’, ‘মুক্ত খালেদার চেয়ে বন্দি খালেদা অনেক শক্তিশালী’, ‘নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের গল্প’, ‘আওয়ামী লীগের ৩০ আসন না পাওয়ার গল্প’সহ বিএনপি নেতাদের এমন অনেক বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এসব বক্তব্যে কী হয়েছে, দেশের জনগণ তা দেখেছে।

তিনি বলেন, আসলে কথামালার চাতুরী দিয়ে জনগণের মন জয় করা যায় না, এ কথা বিএনপি বুঝেও বুঝতে চায় না।

পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের টাঙ্গাইলের ভাতকুড়া (করটিয়া)-বাসাইল-সখিপুর সড়কের ওপর প্রায় সাড়ে আট কোটি টাকা ব্যয়ে ৬৯ মিটার নাঙ্গালিয়া সেতুর উদ্বোধন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023