শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

নন্দীগ্রামে জেল হত্যা দিবস পালিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৩ নভেম্বর, ২০২১

বগুড়ার নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। বুধবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, কালো পতাকাসহ ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পরে অস্থায়ী দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এর আগে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। বিকেলে পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আনিছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন রানা এলএলবি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আ’লীগ নেতা কলিপদ রায়, মোফাজ্জল বারী, গোলাম মোস্তফা গামা, কাউন্সিলর শাহিরুল ইসলাম, মাহবুর রহমান বিপুল, আয়নুল হক, ফেরদৌস আলম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আবু তৌহিদ রাজীব প্রমূখ। সভাটি পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন বকুল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023