শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

আজ জিতলেই সেমিতে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ, জো রুট- চতুষ্ঠয়ের সঙ্গে উচ্চারিত হচ্ছে না বাবর আজমের নাম। কিন্তু পাকিস্তানের বর্তমান, সাবেক ক্রিকেটারদের বিশ্বাস প্রতিভার তুলনায় চার ক্রিকেটারের চেয়ে কোনো অংশে কম নন বাবর। বরং কিছু ক্ষেত্রে বেশ এগিয়ে।

চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে বাবর খেলতে নামেন প্রিয় মাকে হাসপাতালের ভেন্টিলেশনে রেখে। শুধু খেলেননি, আকাশসম চাপ সামাল দিয়ে বিশ্বকাপে ১২ ম্যাচ পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় উপহার দেন ৬৮ রানের অপরাজিত একটি ইনিংস খেলে। চির প্রতিদ্ব›দ্বী ভারতকে হারিয়ে বাবর এখন পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের নয়নের মণি। শুধু ভারত নয়, আফগানিস্তানের বিপক্ষেও হাফসেঞ্চুরি করেন বাবর। বাবরের দুর্দান্ত ব্যাটিং ও যোগ্য নেতৃত্বে পাকিস্তান সুপার টুয়েলভে টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনালের পা দিয়ে রেখেছে। টি-২০ বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা নামিবিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে ২০০৯ সালের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন পাকিস্তান। টানা চতুর্থ জয়ের সন্ধানে বাবর বাহিনী আবুধাবিতে নামছে। জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। চির প্রতিদ্ব›দ্বী ভারতকে হারিয়ে আত্মবিশ্বাসের চূড়ায় পাকিস্তান। ওয়ানডে, টি-২০; সব ধরনের বিশ্বকাপে পাকিস্তান এবারের আগে কখনোই জিতেনি। টানা ১২ ম্যাচ হেরে নেমেছিল লড়াইয়ে। টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত খেলছে পাকিস্তান। নামিবিয়ার বিপক্ষে ফেবারিট হয়েই নামছে বাবরের পাকিস্তান।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023