শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

ওভারটেক করতে গিয়ে উল্টে গেল বাস, নিহত ২

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১ নভেম্বর, ২০২১

গাজীপুরে ওভারটেক করতে গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মেম্বারবাড়ী এলাকায় যাত্রীবাহী বাস উল্টে এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বেশ কয়েকজন বাস যাত্রী আহত হয়েছেন। সোমবার বেলা সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কণা (২০) জেলা শ্রীপুর উপজেলার তালতলী গ্রামের মোস্তফা কামালের মেয়ে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ঢাকায় যাচ্ছিলেন। এ ঘটনায় অপর নিহতের ঠিকানা এখনো জানা যায়নি।

মাওনা হাইওয়ে পুলিশের এসআই মোঃ হাদিউল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সৌখিন পরিবহন বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দ্রুত গতিতে ঢাকার দিকে যাচ্ছিল। পথে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় বাসটি পৌঁছালে সামনের দিকের অপর একটি বাসকে বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী কণা ও অজ্ঞাত পথচারী নিহত হয়। এঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023