শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

পাটুরিয়ায় ‘রুস্তম’, উদ্ধার অভিযান ফের শুরু

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরিডুবির ঘটনায় পণ্যবাহী ট্রাক উদ্ধার অভিযানে শনিবার সকালে যুক্ত হয়েছে উদ্ধারকারী জাহাজ রুস্তম।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিটিএর নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাজাহান সমকালকে জানান, শনিবার সকাল পৌনে ১০টার দিকে উদ্ধারকারী জাহাজ রুস্তম দুর্ঘটনাস্থলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই রুস্তম উদ্ধার কাজে যোগ দেবে।

তিনি আরও জানান, মানিকগঞ্জের পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় ডুবে যাওয়া রো রো ফেরি আমানত শাহ র ভেতর থেকে পণ্যবাহী ট্রাক উদ্ধার অভিযান চতুর্থ দিনের মতো শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। উদ্ধারকারী জাহাজ হামজা টানা তিনদিন উদ্ধার কাজ করে যাচ্ছে। শনিবার সকালে উদ্ধার কাজে যোগ দিচ্ছে আরেক উদ্ধারকারী জাহাজ রুস্তম ।

বুধবার প্রথম দিনের উদ্ধার অভিযানে একটি মোটরসাইকেল ও চারটি ট্রাক উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে পাঁচটি যানবাহন উদ্ধার করা হয়। শুক্রবার তৃতীয় দিনের উদ্ধার অভিযানে আরও চারটি যানবাহন উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ১৩টি যানবাহন উদ্ধার করা হয়েছে।

২৭ অক্টোবর সকাল পৌঁনে ১০টার দিকে পাটুরিয়া ফেরি ঘাটের ৫ নম্বর পন্টুনের প্রথম পকেটে আমানত শাহ নামের রো রো ফেরি যানবাহন আনলোড করতে গিয়ে ডান দিকে কাঁত হয়ে একাংশ ডুবে যায়। ডুবে যাওয়ার পর ফেরি থাকা ১৪টি পণ্য বোঝাই ট্রাক পদ্মা নদীতে তলিয়ে গেলে উদ্ধার কাজে অংশ নেয় স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023