শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন, পরিবর্তে রুবেল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

পিঠের ইনজুরির কারণে শঙ্কায় ছিলেন বাংলাদেশ দলের পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও খেলেছিলেন তিনি। ওই ম্যাচেই পিঠে চোট লাগে তার। এরপর ছিলেন অবজার্ভেশনে।

শেষ পর্যন্ত জানা গেলো, সাইফউদ্দিন আর চলতি বিশ্বকাপে খেলতে পারবেন না। পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন তিনি। তার পরিবর্তে দলে নেয়া হয়েছে রিজার্ভে থাকা রুবেল হোসেনকে।

আইসিসি থেকে রাতেই একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে রুবেল হোসেনের সংযুক্তির অনুমোদন দেয়া হয়েছে। আইসিসির ট্যাকনিক্যাল কমিটি এই অনুমোদন দেন।

২৮টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতাসম্পন্ন রুবেল হোসেন দলের সঙ্গে রিজার্ভ খেলোয়াড় হিসেবেই সফর করছিলেন ওমান এবং আরব আমিরাতে। দলের সঙ্গেই বায়ো-বাবলে ছিলেন তিনি। এখন সাইফউদ্দিনের ইনজুরিতে দলের মূল খেলোয়াড় হিসেবেই যুক্ত হয়ে গেলেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023