শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

লজ্জা এড়ালেও অল্পেই থামলো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন সংগ্রহ ৯ উইকেটে ১১৬ রান। ২০০৭ সালে ঘরের মাঠে হওয়া বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১৫৩ রানের জবাবে ১১৬ রানে থেমেছিল প্রোটিয়াদের ইনিংস। প্রায় ১৪ বছর পর আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রেকর্ড পড়ে গিয়েছিল হুমকির মুখে।

তবে ডানহাতি পেসার কাগিসো রাবাদার ব্যাটিং নৈপুণ্যে লজ্জার রেকর্ডটি কোনোমতে এড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু সুপার টুয়েলভের প্রথম ম্যাচে বড় সংগ্রহ দূরে থাক, লড়াই করার মতো কিছুও দাঁড় করাতে পারেনি টেম্বা বাভুমার দল।

আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণে কোনো ভুল করেননি অসি বোলাররা। নির্ধারিত ২০ ওভারে মাত্র ১১৮ রানেই দক্ষিণ আফ্রিকাকে থামিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি প্রোটিয়াদের। পাওয়ার প্লে’র ছয় ওভারে মাত্র ২৯ রান করতেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। অবশ্য ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারটা দারুণই কেটেছিল দক্ষিণ আফ্রিকার।

মিচেল স্টার্কের করা প্রথম বলেই দুই রান নেন অধিনায়ক টেম্বা বাভুমা। পরে তৃতীয় ও চতুর্থ বলে হাঁকান ব্যাক টু ব্যাক বাউন্ডারি। সেই ওভার থেকে আসে ১১ রান। কিন্তু এই শুরুটা ধরে রাখতে পারেননি প্রোটিয়া অধিনায়ক।

গ্লেন ম্যাক্সওয়েলের করা দ্বিতীয় ওভারের তৃতীয় বলে সরাসরি বোল্ড হয়ে যান ৭ বলে ১২ রান করা বাভুমা। পরের ওভারের প্রথম বলে ইনফর্ম রসি ফন ডার ডুসেনকে কট বিহাইন্ড করেন জশ হ্যাজলউড।

মাত্র ১৬ রানে ২ উইকেট হারানো প্রোটিয়াদের চাপ আরও বাড়ে কুইন্টন ডি ককের অদ্ভুত বোল্ড আউটে। হ্যাজলউডের করা ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলটি ছিলো লেগস্ট্যাম্পে খাটো লেন্থের ডেলিভারি। স্কুপ করার চেষ্টায় বল আঘাত হানে ডি ককের থাই প্যাডে।

ডি কক ভেবেছিলেন বল চলে গিয়েছে দূরে, তাই সিঙ্গেল নেয়ার ভঙ্গি করেন তিনি। কিন্তু বল তখন এক ড্রপ করে আঘাত হানে স্ট্যাম্পে, বিদায়ঘণ্টা বেজে যায় ডি ককের। আউট হওয়ার আগে ১২ বল খেলে মাত্র ৭ রান করতে পেরেছেন এ তারকা উইকেটরক্ষক ব্যাটার।

পাওয়ার প্লে’র মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলার পর আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি প্রোটিয়াদের। তবে একপ্রান্ত আগলে ছিলেন এইডেন মারক্রাম। তিনি আউট হন ইনিংসের ১৮ নম্বর ওভারে গিয়ে। মারক্রামের ব্যাট থেকে আসে ৩৬ বলে ৪০ রানের ইনিংস।

এছাড়া হতাশ করেন হেনরিখ ক্লাসেন (১৩), ডেভিড মিলার (১৬), ডোয়াইন প্রিটোরিয়াসরা (১)। শেষদিকে কাগিসো রাবাদা একটি করে চার-ছয়ের মারে ১৯ রান করে দলীয় সংগ্রহ একশ পার করানোর পাশাপাশি সর্বনিম্ন সংগ্রহের রেকর্ডও পার করিয়ে দেন।

অস্ট্রেলিয়ার পক্ষে বল হাতে দুইটি করে উইকেট নিয়েছেন প্যাট কামিনস, অ্যাডাম জাম্পা ও মিচেল স্টার্ক। জশ হ্যাজলউড ও গ্লেন ম্যাক্সওয়েলের শিকার একটি করে উইকেট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023