শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

মেসি-এমবাপ্পে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২০ অক্টোবর, ২০২১

দুই তারকা লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পের গোলে চ্যাম্পিয়নস লিগে আরবি লাইপজিগের বিপক্ষে জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই। লাইপজিগ পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পিএসজির বিপক্ষে লিডও নিয়েছিল। তবে শেষ দিকে মেসি জোড়া গোল করে স্বাগতিকদের এনে দেন কাঙ্ক্ষিত জয়।

নিজেদের পার্ক দেস প্রিন্সেস মাঠে প্রথম গোলটি করেন এমবাপ্পে। গোল খেয়ে পরিশোধের জন্য মরিয়া হয়ে উঠে সফরকারীরা। তাতে তারা সফলও হয়। আন্দ্রে সিলভা এবং নর্দি মুকিলে গোল করে জার্মান দলটিকে দুই এক গোলে এগিয়ে দেন। তখন মনে হচ্ছিল তারকাখচিত পিএসজি আরেকটি বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে।

এমন পরিস্থিতিতে এমবাপ্পের সহযোগিতায় লিওনেল মেসি সমতা ফেরান। এরপর ৭৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে প্যারিস দলকে ৩-২ গোলে এগিয়ে নেন। এ ম্যাচে হ্যাট্রিকের সুযোগ ছিল মেসির সামনে। খেলার একেবারে শেষ সময়ে পেনাল্টি পায় পিএসজি। মেসি সেটি না নিয়ে দেন এমবাপ্পেকে। কিন্তু এমবাপ্পে পেনাল্টি শটটি ক্রসবারের উপর দিয়ে মেরে সুযোগ হাতছাড়া করেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023