শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

মোস্তাফিজকে ‘বিশ্বমানের বোলার’ বললেন স্কটল্যান্ড অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটে প্রভাবশালী বোলার হয়ে উঠেছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। ডেথ ওভারে প্রতিপক্ষকে ধসিয়ে দেওয়ার মারণাস্ত্র তিনি। এবারের আইপিএলেও কয়েকটি ম্যাচে দুর্দান্ত খেলেছেন।

এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ব্যাটারদের ত্রাসে পরিণত হয়েছিলেন।

যে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা কাটার মাস্টারকে নিয়ে আলাদা পরিকল্পনা থাকতেই পারে বাংলাদেশের বিপক্ষ দলগুলোর। রোববার উদ্বোধনী দিনেই রাত ৮টায় ওমানের মাসকাট স্টেডিয়ামে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

এর আগের দিন সংবাদ সম্মেলনে স্কটল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান ক্যালাম ম্যাকলয়েড জানালেন, মোস্তাফিজ বিশ্বমানের বোলার। মোস্তাফিজের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছেন স্কটল্যান্ডের ব্যাটাররা। বাঁহাতি পেসারকে কী করে কাবু করতে হয় সেটি নিয়েও নাকি পরিকল্পনা এঁটে রেখেছেন তারা।

ক্যালাম ম্যাকলয়েড বলেন, ‘আমি আজ (শনিবার) তার বোলিং দেখেছি ভিডিওতে। অবশ্যই খুব উঁচু স্কিলের একজন বোলার তিনি। আমরা তার বোলিং মোকাবিলা করতে ভীত নই, রোমাঞ্চিত। এখানে আমাদের রোমাঞ্চের পেছনে একটা কারণ হতে পারে যে, আমরা বিশ্বমানের খেলোয়াড়দের বিপক্ষে নিজেদের চ্যালেঞ্জ জানাতে পারব। ইউনিট হিসেবে আমাদের এই আত্মবিশ্বাস আছে। আমাদের এমন স্কিল রয়েছে যে উল্টো ওদের চাপে ফেলা যাবে। আমরা এমনভাবে খেলব যেন প্রতিপক্ষকে চাপে ফেলতি পারি এবং আমাদের স্কিল বেশি কার্যকর হয়।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023