শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ঘর থেকে বের হচ্ছিলো দুর্গন্ধ, দরজা ভেঙে মিলল চিকিৎসকের মরদেহ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

রাজধানীর খিলক্ষেত থানা এলাকার নিকুঞ্জ-২ এর একটি বাসা থেকে দেবাশীষ কুমার দাস (২৫) নামের এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার রাতের দিকে ওই বাসার একটি ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছে- এমন খবর পেয়ে পুলিশ ১৫ নম্বর সড়কের নরেন নিবাস নামের ওই ফ্ল্যাট থেকে তার মরদেহটি উদ্ধার করে।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই বাসার একটি ফ্ল্যাটের এক ঘর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে- এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে দরজা ভেঙে খাটে শোয়া অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করা হয়।

মুন্সি সাব্বির আহমেদ জানান, যে ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানে চিকিৎসকরা মেস করে থাকতেন। মৃত দেবাশীষ কুমার দাস সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে পাস করেছেন। তবে তিনি ঢাকায় কোনো হাসপাতালে চাকরি করছিলেন কি-না তা প্রাথমিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, তিনদিন আগে মৃত দেবাশীষ বাসায় প্রবেশ করেছেন। এরপর আর বের হননি। মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে।

মরদেহের আলামত সংগ্রহ শেষে সুরতহাল করার পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানিয়েছে পুলিশ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023