শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। গতকাল শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যার পর দেশের কোথাও কোথাও বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমেছিল। তবে আজ সকাল থেকেই আবার ‘আগুন ছড়াচ্ছে’ সূর্য। সংশ্লিষ্টরা বলছেন, সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বাতাসেও বেড়েছে জ্বলীয় বাষ্পের পরিমাণ। আর এ কারণে গরমের অনুভূতিও বেশি হচ্ছে। আরও দু’দিন এমন গরম পড়তে পারে। এরপর আগামী সোমবার (১৮ অক্টোবর) থেকে টানা দুই-তিনদিন বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ক্ষণিকের বৃষ্টিতে তাপমাত্রা গতকালের তুলনায় আজ কিছুটা কম। যদিও গরমের ভ্যাপসা ভাবটা আগের মতোই আছে। ১৮ অক্টোবর থেকে ২০ অক্টোবর বৃষ্টি হতে পারে। এরপর থেকে আস্তে আস্তে তাপমাত্রা আগের তুলনায় অনেক কমে আসবে।

আজ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, খুলনা, বরিশাল ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি এখন ভারতের উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। দেশের অন্য এলাকায় কম সক্রিয়। এটি উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় আছে।
এর প্রভাবে সিলেট‌, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বগুড়ায় ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ ৩৭ দশমিক ৪, ময়মনসিংহে আজ ৩৬ দশমিক ৫, চট্টগ্রামে ৩৫ দশমিক ৬, সিলেটে ৩৬ দশমিক ৪, রাজশাহীতে ৩৫ দশমিক ৭, রংপুরে ৩৪ দশমিক ৩, খুলনায় ৩৬ দশমিক ৫, এবং বরিশালে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023