শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

মোস্তাফিজ খেলতে পারেন, খেলবেন না সাকিব-মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে হারের তেতো স্বাদ নিয়েছে বাংলাদেশ। মুশফিক-লিটন-আফিফদের ব্যাটিং ব্যর্থতায় মঙ্গলবার শ্রীলংকার বিপক্ষে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ দল।

অবশ্য হারের পেছনে অজুহাত দেখাতেই পারে বাংলাদেশ। শক্তিশালী শ্রীলংকার বিপক্ষে খেলেননি অধিনায়ক মাহমুদউল্লাহ, কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান, পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

জানা গেছে, দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচেও তারকা ক্রিকেটারদের দু-একজনকে পাবে না বাংলাদেশ। আবুধাবিতে আজ দুপুর ১২টায় আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

এ ম্যাচে খেলবেন না সাকিব। এ মুহূর্তে সাকিব সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করলেও বাংলাদেশ একাদশে থাকছেন না তিনি। খেলবেন না মাহমুদউল্লাহ রিয়াদও। পিঠের ব্যথায় বিশ্রামে রয়েছেন তিনি। সাইফউদ্দিনের খেলাও অনিশ্চিত।

তবে এ ম্যাচে খেলার জোরালো সম্ভাবনা রয়েছে মোস্তাফিজের। রাজস্থান রয়্যালসের ম্যাচ শেষে ইতোমধ্যে বাংলাদেশ দলে যোগ দিয়েছেন এ বাঁহাতি পেসার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে এমনটিই জানা গেছে।

মোস্তাফিজের উপস্থিতি বাংলাদেশ দলকে শক্তিশালী করবে বলার অপেক্ষা রাখে না।

এদিকে সাকিব-মাহমুদউল্লাহার না থাকাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কারণ নিজেদের আরও পরখ করে নিতে পারবেন দলের তরুণ ক্রিকেটাররা।

সিনিয়র তারকাদের অনুপস্থিতিতে ম্যাচ জেতা যে কতটা চ্যালেঞ্জের, তা ঢের টের পাচ্ছেন ক্রিকেটাররা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023