শিরোনাম :
সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা

তুরাগ নদে ১৮ যাত্রী নিয়ে ট্রলার ডুবি, তিন লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ৯ অক্টোবর, ২০২১

রাজধানীর গাবতলীর তুরাগ নদে ১৮জন যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই শিশু ও এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন সাতজন।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গাবতলীর কয়লারঘাট ল্যান্ডিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

আমিনবাজার নৌ পুলিশের ওসি আলমগীর কবির জানান, সকালে যাত্রী পারাপারের সময় ওই ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারে ১৮ যাত্রী ছিলেন। এর মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে তুরাগ নদে উদ্ধার কাজ চালাচ্ছে ডুবুরি দল।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম জানান, তুরাগ নদে শিশু ও নারীসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাতজন যাত্রী নিখোঁজ রয়েছেন প্রাথমিকভাবে জানা গেছে। তাদের উদ্ধারে ডুবুরি দল চেষ্টা চালাচ্ছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023