শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

ওমানে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

বিশ্বকাপ মিশনে আজ (শুক্রবার) প্রথমবারের মতো কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। ওমান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ একাদশ নামে অনানুষ্ঠানিক এই প্রস্তুতি ম্যাচটি খেলছে টাইগাররা।

আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওমান ‘এ’ দল। অর্থাৎ প্রথমে ব্যাটিং করবে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ বিশ্রামে থাকায় এই ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস।

উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন নুরুল হাসান সোহান। আইপিএল থেকে এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ : লিটন দাস, নাইম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।

ওমান ‘এ’ দল : আমির কলিম (অধিনায়ক), প্রুথবি কুমার, শোয়াইব খান, খালিদ কাইল, অক্ষয় পেটেল, খুররম খান, মেহরান খান, রউফ আতাউল্লাহ (উইকেটরক্ষক), রফিউল্লাহ, সামায় শ্রীভাস্তা, ওবাইদুল্লাহ, ওয়াসিম আলী, মুজাহির রাজা, রানা নাঈম।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023