শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

এ বছর মোটরযানের কাগজপত্র হালনাগাদে লাগবে না জরিমানা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

জরিমানা ছাড়া সবধরনের মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট) ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অর্থবিভাগের ৩০ সেপ্টেম্বর ০৭.০০.০০০০.১৪৩.৫০.০০৩.২১-৮১ সংখ্যক স্মারকের সমতির পরিপ্রেক্ষিতে আগের ধারাবাহিকতায় জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা দিয়ে সবধরনের মােটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো।

করোনার কারণে অফিস বন্ধ থাকায় ও ড্রাইভিং লাইসেন্সের জন্য স্মার্টকার্ড প্রিণ্ট পক্রিয়ার জটিলতায় বেশ জট লেগেছে কার্যক্রমে। যার কারণে কার্যক্রমে গতি পাচ্ছে না বিআরটিএ। ভোগান্তি থাকলেও আর্থিক ক্ষতি পোষাতে এ পদক্ষেপ নিয়েছে সরকার।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023