শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

এক চুমুকে লাখ টাকার পানি খান নিতা আম্বানী!

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ৬ অক্টোবর, ২০২১

ভারতীয় ক্রিকেটের দলনেতা বিরাট কোহলী যে পানি খান (পান করেন) সেই পানির দাম কত? ক্রীড়াপ্রেমীরা তো বটেই, কোহলী ভক্তরাও তা হয়তো জানেন। কিন্তু রিলায়্যান্স কর্তা মুকেশ আম্বানীর স্ত্রী নীতা আম্বানী যে পানি খান, তার দম শুনলে হতবাকই হবেন। দাবি করা হয়, নীতা নাকি বিশ্বের সবচেয়ে দামি পানি খান। ৭৫০ মিলিলিটার জলের বোতলের দাম প্রায় ৬০ হাজার ডলার, যা ভারতীয় মুদ্রায় ৪৪ লাখ রুপিরও বেশি। তা হলে এবার হিসেব করে নিন, নীতার এক ঢোক পানির দাম কত পড়ে!

দাম তো না হয় জানলেন। কিন্তু পানির কেন এত দাম, এবার সেই বিষয়টাও একটু জেনে নেওয়া যাক। স্বাস্থ্যকে তরতাজা রাখতে নীতা আম্বানী যে পানি খান তার নাম ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মডিগলিয়ানি’। এটি বিশ্বের সবচেয়ে দামি পানির মধ্যে একটি।

বোতলবন্দি ওই পানি আসে ফ্রান্স এবং ফিজি থেকে। দাবি করা হয়, এ পানিতে ৫ গ্রাম সোনার ছাই মেলানো থাকে, যা মানবদেহের পক্ষে খুবই স্বাস্থ্যকর। সে জন্যই এ জলের দাম লাখ লাখ টাকা।

আরও কারণ আছে। শুধু পানি নয়, বোতলের জন্যও এর দাম এত বেশি। ২০১০-এ ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মডিগলিয়ানি’ গিনেজ বুকে বিশ্বের সবচেয়ে দামি পানির বোতল হিসেবে খ্যাতি পেয়েছিল। বোতলের নকশা তৈরি করেছিলেন ফার্নান্দো আলতামিরানো। চামড়ার খাপে থাকে এ বোতল। এই ব্র্যান্ডের সবচেয়ে সস্তা বোতলের দাম ২২ হাজার রুপি। সূত্র: আনন্দবাজার অনলাইন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023