শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

২ দিন পর অব্যাহতি
উপজেলা ছাত্রলীগের সদস্য ৪র্থ শ্রেণির ছাত্র
ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ৬ অক্টোবর, ২০২১

কুমিল্লার লালমাই উপজেলা ছাত্রলীগের নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে ১২ বছর বয়সী এক শিশুকে সদস্য করা হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বুধবার (৬ অক্টোবর) ওই কমিটি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, কুমিল্লা লালমাই উপজেলা প্রতিষ্ঠার ৪ বছর পর ওই উপজেলা ছাত্রলীগের ৮৮ সদস্যবিশিষ্ট প্রথম কমিটি গঠন করা হয়। কমিটিতে ওই উপজেলার শাহপরান সওদাগরকে সভাপতি ও আরিফুল ইসলাম রাব্বিকে সাধারণ সম্পাদক করা হয়। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেলের স্বাক্ষরে গত সোমবার (৪ অক্টোবর) ওই কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত ওই কমিটির পুরো তালিকা প্রকাশের পর ওই কমিটির ৮৬ নম্বরে শিশুটির নাম পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে এ নিয়ে সর্বত্র আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। সে চতুর্থ শ্রেণির ছাত্র বলে স্থানীয়রা দাবি করলেও শিশুর বাবা মো. কামাল হোসেনের দাবি তার ছেলে ষষ্ঠ শ্রেণির ছাত্র।

এ বিষয়ে মো. কামাল হোসেন বলেন, আমার ছেলের বয়স ১২ বছর। সে কুমিল্লা মহানগরীর একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু যেখানে ১০ বছর বয়সে ছাত্রলীগ করেছেন সেখানে আশা করি আমার ছেলেকে নিয়ে সমস্যা হবে না। আর যদি সমস্যা মনে হয় তাহলে আমি বিষয়টা সমাধান করবো।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি জানান, দীর্ঘ বছর পর সদর দক্ষিণ ও নবগঠিত লালমাই উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। তবে লালমাই উপজেলা কমিটিতে ওই শিশুর অন্তর্ভুক্তির বিষয়টি বুধবার (৬ অক্টোবর) দুপুরে নিশ্চিত হওয়ার পর আমরা সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার তাকে কার্যনির্বাহী কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে গণমাধ্যমে প্রেসবিজ্ঞপ্তি প্রেরণ করেছি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023