শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

এবার হাত জোড় করে মাফ চাইলেন নাসির!

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

পারফরম্যান্স খরার পর তামিমা তাম্মি নামের এক বিমানবালাকে বিয়ে করে প্রচুর সমালোচনা কুড়িয়েছেন নাসির হোসেন। আর তা এখনও চলমান রয়েছে। এবার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএলে) ফিটনেস টেস্টে এসে এ বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য সাংবাদিকদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন তিনি।

সম্প্রতি মিরপুর শেরে বাংলায় এনসিএলের জন্য ফিটনেস টেস্ট দিতে এসেছিলেন নাসির। সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গিয়ে তিনি বলেছিলেন, ‘আপনাদের সাবজেক্ট তো একটাই’। এরপর ফের মিরপুরে পাওয়া যায় তার দেখা। এ যাত্রায় তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথাই বলেননি। দূর থেকে হাত জোড় করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করে বুঝিয়ে দেন, তিনি কথা বলতে চান না।

কয়েকদিন আগে তামিমার সাবেক স্বামী রাকিবের মামলার ভিত্তিতে পিবিআইয়ের তদন্তে পাওয়া গেছে নাসিরের বিরুদ্ধে অভিযোগের সত্যতা। আদালতে সেই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পিবিআই। এরপর আদালত নাসির-তামিমা এবং তামিমার মা সুমি আক্তারকে ৩১ অক্টোবর শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। এরপর নাসির-তামিমা দু’জনেই মুখে কুলুপ এঁটে আছেন। যদিও গত ১৪ ফেব্রুয়ারি বিয়ের পর যখন অভিযোগ ওঠে, নাসির-তামিমা ঘটা করে সংবাদ সম্মেলন করে সব অস্বীকার করেছিলেন। বিষয়গুলো এড়িয়ে যেতেই মূলত ফিটনেস টেস্টে এসে সাংবাদিকদের মুখোমুখি হননি নাসির।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023