শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

কারাগারে বসে ঢাবির ভর্তি পরীক্ষা দিলেন শিক্ষার্থী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কারাগারে বন্দী এক ছাত্রের পরীক্ষা নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। আজ শনিবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বসে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন ওই পরীক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘কারা কর্তৃপক্ষ থেকে আমরা বিষয়টি জানতে পারি। তাৎক্ষণিক দুইজন শিক্ষক ও একজন কর্মকর্তার মাধ্যমে কারাগারে প্রশ্ন পাঠিয়ে শিক্ষকদের উপস্থিতিতে তার পরীক্ষা নিয়েছি। এতে নির্ধারিত সময়সহ সব নিয়ম মানা হয়েছে। পরীক্ষা শেষে উত্তরপত্র নিয়ে এসেছেন শিক্ষকরা।’

প্রক্টর আরও বলেন, ‘পরীক্ষা নেওয়ার সময় ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. এসএম মাছুম বাকী বিল্লাহ, সংগীত বিভাগের সহকারী অধ্যাপক এনামুল হক এবং প্রক্টর অফিসের একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।’

পরীক্ষায় পরিদর্শকের দায়িত্বে থাকা অধ্যাপক এনামুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী এই শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষার কোনো নিয়মের ব্যত্যয় ঘটেনি। সব নিয়মই ঠিকভাবে পালন করা হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023