শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

বাংলাদেশকে আরও ২৫ লক্ষাধিক ফাইজার টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা
বাংলাদেশকে ফাইজার-বায়োএনটেকের আরও ২৫ লক্ষাধিক ডোজ করোনার টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশ না করে হোয়াইট হাউজের একজন কর্মকর্তার উদ্বৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি এই তথ্য জানিয়েছে।

করোনা মোকাবিলায় বাংলাদেশ ও ফিলিপাইনে আরও ৮০ লক্ষাধিক এই টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশকে মোট ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ টিকা সরবরাহ করা হবে বলে এএফপিকে জানিয়েছেন ওই কর্মকর্তা। এই টিকাগুলো আগামী সপ্তাহের শুরুর দিকে বাংলাদেশে পৌঁছাবে বলেও জানান তিনি।

গতকাল (১ অক্টোবর) হোয়াইট হাউসের ওই কর্মকর্তা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির আওতায় এসব টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া ফিলিপাইনে মোট ৫৫ লাখ ৭৫ হাজার ৫০ ডোজ টিকা পাঠানো হবে।

একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রই বিশ্বে সবচেয়ে বেশি টিকা অনুদান দিয়েছে দাবি করেন ওই কর্মকর্তা।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র এ পর্যন্ত বাংলাদেশকে কয়েক লাখ ডোজ টিকা দিয়েছে। গত ২৮ সেপ্টেম্বর ফাইজারের ২৫ লাখ ডোজ টিকা পাঠিয়েছে দেশটি।একটি কার্গো উড়োজাহাজে করে সেদিন ভোরে টিকার এই চালান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023