শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

বিশ্বকাপ ফাইনালে লড়বে আর্জেন্টিনা-পর্তুগাল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

স্পোর্টস ডেস্ক
চূড়ান্ত হলো ফিফা ফুটসাল বিশ্বকাপের দুই ফাইনালিস্ট দল। চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে আগেই ফাইনালের টিকিট কেটেছিলো আর্জেন্টিনা। বৃহস্পতিবার রাতে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে কাজাখাস্তানকে হারিয়ে দ্বিতীয় টিকিট নিশ্চিত করেছে পর্তুগাল।

প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনা জিতেছিলো ২-১ গোলে। কিন্তু দ্বিতীয় সেমিতে এতো সহজে জিততে পারেনি পর্তুগাল। মূল ম্যাচ ছিলো ২-২ গোলে ড্র। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে নিয়ে নেয় পর্তুগিজরা।

ম্যাচের ২৩ মিনিটে পর্তুগালের পক্ষে প্রথম গোল করেন প্যানি। পরে ৪০ মিনিটে নুরগোজিন এবং ৪২ মিনিটে ডগলাসের গোলে এগিয়ে যায় কাজাখাস্তান। তবে ৪৯ মিনিটে ব্রুনোর গোলে সমতা ফেরায় পর্তুগাল।

পরে টাইব্রেকারে পর্তুগালের পক্ষে গোল করতে ব্যর্থ হন প্যানি। কিন্তু কাজাখাস্তানের পক্ষে মিস করেন দুজন- ডগলাস ও নাউব। আর এতেই নিশ্চিত হয়ে যায় পর্তুগালের ৪-৩ ব্যবধানে জয়।

আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১১টায় শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও পর্তুগাল। ফুটসাল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি। পর্তুগালের এটিই প্রথম শিরোপা জেতার সুযোগ।

একইদিন বাংলাদেশ সময় রাত ৯টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লড়বে সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল ব্রাজিল ও কাজাখাস্তান।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023