শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

শেষ মিনিটে রোনালদোর গোলে ভিয়ারিয়ালকে হারালো ম্যান ইউ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা যেমন হওয়া উচিত ছিল তেমন হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রথম ম্যাচে প্রতিপক্ষে মাঠে হার দিয়ে শুরুর পর দ্বিতীয় ম্যাচেও হোঁচট খেতে যাচ্ছিল রেড ডেভিলসরা। কিন্তু অন্তিম সময়ে দলের ত্রাতার ভূমিকা নেন ক্রিস্টিয়ানো রোনালদো। যোগ করা সময়ের শেষ মিনিটে পর্তুগিজ ফরোয়ার্ডের দুর্দান্ত গোলে উজ্জীবিত ভিয়ারিয়ালকে হারিয়েছে উলে গুনার সুলশারের দলটি।

আজ বুধবার রাতে নিজেদের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ‘এফ’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে জিতেছে স্বাগতিকরা। পাকো আলকাসের গোলে পিছিয়ে পড়ে ম্যান ইউ। সেখান থেকে দলকে সমতায় ফেরান অ্যালেক্স টেলেস। ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে দলকে জয় এনে দেন ক্রিস্টিয়ানো রোনালদো।

দুই দলের শক্তির বিচারে কে এগিয়ে থাকবে সেটা বলাটা সহজ হলেও এই ভিয়ারিয়ালের কাছে ইউরোপা লিগের ফাইনালে হেরেছিল ম্যান ইউ। সেই ক্ষত নিয়ে এবার ঘরের মাঠে স্প্যানিশ দলটির বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামে রোনালদোরা। ম্যাচের শুরুটা রঙিন ছিল সফরকারীদের। প্রথম দশ মিনিটে দুবার আক্রমণ বাড়ায় তারা।

ষষ্ঠ মিনিটে স্বাগতিক ডিফেন্ডারদের চোখকে ফাঁকি দিয়ে ডি-বক্সে ঢুকে পড়লেও গোলরক্ষক বরাবর শট নিয়ে বসেন আরনট ডানজুমা। চার মিনিটের ব্যবধানে তার ডাচ এই উইঙ্গারের দ্বিতীয় শট ঝাঁপিয়ে ফেরান দাভিদ দে হেয়া। ম্যান ইউর রক্ষণে এই দিন বেশ কয়েকবার পরীক্ষা নেন ডানজুমা। যদিও জমাট রক্ষণ ভেদ করে বল জালে জড়াতে সক্ষম হননি তিনি।

বল দখলে এগিয়ে থেকেও তেমন আক্রমণ করতে পারেনি স্বাগতিকরা। প্রথমার্ধে গোল শূন্য ড্রতেই বিরতিতে যায় তারা। বিরতি থেকে ফিরে ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি ভিয়ারিয়াল। ৫৩তম মিনিটে বাঁ পাশ থেকে ডানজুমার গোলমুখে বাড়ানো ক্রসে পা বাড়িয়ে হালকা টোকায় বল জালে পাঠান আলকাসের।

পিছিয়ে পড়লেও ম্যাচে ফিরতে তেমন সময় নেয়নি রেড ডেভিলসরা। মাত্র সাত মিনিটের ব্যবধানে দলকে সমতায় ফেরান টেলেস। ডান দিক থেকে ব্রুনো ফের্নান্দেসের ক্রস ডি-বক্সের বাইরে পেয়ে বাঁ পায়ের জোরালো ভলিতে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। আক্রমণ প্রতি আক্রমণ ম্যাচ জমতে শুরু করে। গোলের জন্য মরিয়া হয়ে উঠে ম্যান ইউ।

গ্রুপ পর্বের বাধা পেরোতে হলে জয়ের কোনো বিকল্প নেই। সেই হিসেবে বেশ কয়েকজনকে পরিবর্তন করেন কোচ সুলশার। শেষের দিকে এসে স্বাগতিকদের একের পর এক আক্রমণ ভেস্তে দেয় প্রতিপক্ষে গোলরক্ষক ও রক্ষণভাগ। কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোকে আর আটকে রাখতে পারেনি ভিয়ারিয়াল। ফ্রেডের কাছ থেকে বল পেয়ে এলিস লিঙ্গার্ডকে বাড়ান রোনালদো। ফিরতি পাসে দারুনভাবে লক্ষ্যভেদ করে দলের জয় নিশ্চিত করেন তিনি। এসময় জার্সি খুলে গোল উদযাপন করায় হলুদ কার্ড দেখেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023