শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

সৌদি আরব প্রবেশে নীতিমালা পরিবর্তন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

সৌদি আরব সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তাদের কোয়ারেন্টিন নীতিমালায় পরিবর্তন এনেছে। সেখানে উল্লেখ করা হয়েছে এখন থেকে সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে এক ডোজ টিকা নেওয়া থাকলেও ৫ দিন নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। এর আগে এক ডোজ টিকা নিয়ে সৌদি আরবে প্রবেশ করা গেলেও নতুন এই শর্তে সেই সুযোগ আর থাকছে না।

মঙ্গলবার রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে এসব তথ্য জানা যায়। একই শর্ত সৌদি আরব থেকে এক ডোজ নিয়ে দেশে ফিরে আসা ব্যক্তির উপরও আরোপ হবে বলে জানায় তারা।

নতুন শর্তে বলা হয়েছে, সৌদি আরব হতে এক ডোজ টিকা নিয়ে যে সমস্ত নন সৌদিরা ছুটিতে গিয়েছিলেন তাদেরকে ইমিউন দেখালেও ফেরার সময় কোয়ারেন্টাইন প্যাকেজ গ্রহণ করতে হবে। নির্দেশনায় ইমিউন প্যাসেঞ্জারদের সংজ্ঞায় সৌদিতে আগতদের (অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজারের) দুই ডোজ টিকা গ্রহণের কথা বলা হয়েছে।

কোয়ারেন্টিন প্যাকেজ গ্রহণ ছাড়া সৌদিতে শুধু এক ডোজ টিকা গ্রহণকারীদের প্রবেশ করতে দেওয়া হবে না। সৌদি সিভিল এভিয়েশন ইমিউনের সংজ্ঞায় বলেছে, সেদেশে অনুমোদিত টিকার একাধিক ডোজ গ্রহণকারী ইমিউন হিসেবে বিবেচিত হবেন।

দূতাবাসের একজন কর্মকর্তা জানান, সৌদি সিভিল এভিয়েশন এয়ারলাইন্সগুলোকে এই নির্দেশনা পাঠিয়ে দিয়েছে। যার ফলে এক ডোজ নেওয়া কেউই কোয়ারেন্টিন প্যাকেজ ছাড়া টিকেট কাটতে পারবেন না। এক ডোজ টিকা নিয়ে যারা এখান থেকে দেশে গেছেন ছুটিতে, তারা এই কারণে দুর্ভোগে পড়তে পারেন।

তবে সৌদিতে এক ডোজ নিয়ে কেউ যদি বাংলাদেশ হতে অপর ডোজ গ্রহণ করে সেক্ষেত্রে কি হবে, সে বিষয়ে স্পষ্ট কোন নির্দেশনা দেয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023