শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

‘চেষ্টা করেছি চরিত্রের সঙ্গে সুবিচার করার’: কিয়ারা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

কিছুদিন আগেই কিয়ারা আদভানি অভিনীত ‘শেরশাহ’ সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমাটিতে সিদ্ধার্থ মালহোত্রোর পাশাপাশি কিয়ারার অভিনয়ও দারুণ প্রশংসিত হয়। এবার সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই দর্শকদের আরও একটি সিনেমা মুক্তির খবর দিলেন এই অভিনেত্রী।

আগামী ২৫ মার্চ কিয়ারার নতুন সিনেমা ‘ভুল ভুলাইয়া টু’ সিনেমা হলে আসছে। গতকাল সিনেমাটির একটি মোশন পোস্টার প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা আনিস বজমি। হরর কমেডি ঘরানার এই সিনেমাটিতে কিয়ারার বিপরীতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে।

সিনেমাটি মুক্তির খবরে বেশ উচ্ছ্বসিত কিয়ারা বলেন, ‘একটি সিনেমা মুক্তির রেশ শেষ না হতেই নতুন সিনেমা মুক্তির খবর নিঃসন্দেহে আমার জন্য আনন্দের। দারুণ একটি গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে। সিনেমাটির গল্পে শুধু নতুনত্ব থাকছে না, এতে ভিন্ন এক কিয়ারাকে দেখতে পাবেন দর্শকরা। হরর-কমেডি ঘরানার সিনেমায় চরিত্রের সঙ্গে মিশে যাওয়া সত্যি অনেক কঠিন। চেষ্টা করেছি চরিত্রের সঙ্গে সুবিচার করার। আশা করছি দর্শকরা দারুণ উপভোগ করবেন।’

উল্লেখ্য, এই সিনেমাটির প্রথম সিকুয়েলে অক্ষয় কুমার ও বিদ্যা বালান অভিনয় করেছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023