শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

‘পাঠান’ ও ‘টাইগার ৩’ সিনেমা মুক্তির সময় প্রকাশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

বলিউড বাদশা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন ব্যস্ত রয়েছেন ‘পাঠান’ সিনেমার কাজ নিয়ে। অন্যদিকে বলিউড ভাইজান সালমান খান ও ক্যাটরিনা কাইফ ব্যস্ত রয়েছেন ‘টাইগার ৩’ সিনেমার শুটিং নিয়ে। এবার জানা গেল কবে মুক্তি পাবে বহুল প্রতিক্ষীত সিনেমা দুটি।

বলিউডের সব থেকে সফল প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে ‘পাঠান’ ও ‘টাইগার ৩’। আগামী বছরের শেষের দিকে মুক্তি পাবে সিনেমা দুটি। ঘনিষ্ঠমহলে এমনটাই ইচ্ছে প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার আদিত্য চোপড়া।

এ ছাড়াও আরও চারটি সিনেমার মুক্তির দিন ঘোষণা করেছেন তিনি। তার মধ্যে রয়েছে অক্ষয় কুমারের ‘পৃথ্বীরাজ’, রণবীর সিংয়ের ‘জয়েশভাই জোয়ারদার’, রণবীর কাপুরের ‘সামসেরা’। আর চলতি বছরে মুক্তি পাবে ‘বান্টি অউর বাবলি ২’।

তবে শাহরুখ-দীপিকার ‘পাঠান’ এবং সালমান-ক্যাটরিনার ‘টাইগার ৩’ কবে মুক্তি পাবে? তা নিয়েই চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। অবশেষে সেটি জানা গেল।

দুটি সিনেমার শুটিংই এখনও শেষ হয়নি। শিগগিরউ ‘টাইগার ৩’-এর শুটিং শেষ করবেন পরিচালক মণীশ শর্মা। আর কিছুদিনের মধ্যেই ‘পাঠান’এর শেষ পর্বের শুটিং স্পেনে শুরু করবেন নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। চলতি বছরের মধ্যেই সিনেমা দুটির শুটিং শেষ হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023