শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

আশার আলো দেখতে পাচ্ছেন শুভ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

‘হলিউডের ছবি যেমন একসঙ্গে বিভিন্ন দেশে মুক্তি পায় তেমনি আমাদের ছবি প্রথমবারের মতো একসঙ্গে তিনটি মহাদেশে মুক্তি পাচ্ছে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য আশার আলো।’—একইসঙ্গে তিন মহাদেশে নিজের ছবি মুক্তি প্রসঙ্গে কথাগুলো বললেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ।

আগামী ৩ ডিসেম্বর ‘মিশন এক্সট্রিম’ শিরোনামের এই ছবিটি একই দিন বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়া, আমেরিকা, নিউজিল্য্যান্ডসহ বেশ কয়েকটি দেশে মুক্তি পাবে। বহুল প্রতীক্ষিত পুলিশি অ্যাকশন থ্রিলার এই ছবিটিতে শুভ ছাড়া আরও ছাড়া অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্তসহ অনেকেই। ছবিটির জন্য শুরু থেকেই কঠোর পরিশ্রম করেছেন শুভ। বারবার ইনজুরিতে পড়তে হয়েছে তাকে। তবে অবশেষে ছবিটি মুক্তির খবরে দারুণ উচ্ছ্বসিত শুভ।

এ প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘ছবিটি মুক্তি পাচ্ছে এটা আমার জন্য বিশেষ। কারণ ছবিটির জন্য নিজেকে ফিট করতে যে পরিশ্রম করেছি, সেটা কখনো ভোলার মতো নয়। দীর্ঘ ট্রেনিংয়ে লিগামেন্ট স্থানচ্যুত হয়েছিল, এমনকি টিস্যুও ছিঁড়ে গিয়েছিল। এখনো পুরোপুরি সুস্থ হতে পারিনি। তবে ছবিটি দর্শকদের ভালো লাগলে আমার কষ্ট সার্থক হবে।’ এদিকে শুভর হাতে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’র কাজ। বলিউডের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত এই ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবিটির শুটিং বর্তমানে বন্ধ থাকলেও দীর্ঘদিন পর ক্যামেরার সামনে ফিরেছেন শুভ। শুটিং করছেন নতুন একটি ছবির।

নিজের ব্যস্ততা নিয়ে শুভ বলেন, ‘অনেকদিন পর ক্যামেরার সামনে ফিরেছি। বর্তমানে নূর ছবিটির শুটিং নিয়ে ব্যস্ত আছি।’ অন্যদিকে দীর্ঘদিন পর একাধিক নতুন ছবি মুক্তির খবর হল মালিক থেকে শুরু করে চলচ্চিত্র সংশ্লিষ্টদের আশা জাগাচ্ছে। কিন্তু এতদিন পর ছবি মুক্তিতে দর্শকরা আগের মতো হলমুখী হবে কি-না এ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন অনেকেই। তবে শুভ মনে করেন, ছবি ভালো হলে অবশ্যই দর্শকরা হলে ফিরবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023