শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

দেশে এলো ফাইজারের আরও ২৫ লাখ টিকা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

কোভ্যাক্স সুবিধার আওতায় দেশে পৌঁছেছে ফাইজারের আর ২৫ লাখ ডোজ টিকা। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই টিকার চালান এসে পৌঁছায়।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে জার্মানির মিউনিখ হয়ে মালদ্বীপিয়ান এয়ারের একটি বিশেষ ফ্লাইটে টিকার চালানটি আসে। টিকাগুলো গ্রহণ করতে বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিএমএসডি ও বিমানবন্দর কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।

এর আগে কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় এক লাখ ৬২০ ডোজ দেশে আসে ও দ্বিতীয় দফায় আসে আরও ১০ লাখ তিন হাজার ৮৬০ ডোজ ফাইজারের টিকা। আজ আসা ২৫ লাখ ডোজ নিয়ে মোট ৩৬ লাখ চার হাজার ৪৮০ ডোজ টিকা দেশে এসে পৌঁছাল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023