শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

তিনটি শর্ত না মানায় বাদ দীঘি, বনির নায়িকা শালুক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

‘মানব দানব’ চলচ্চিত্রে মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধার কথা ছিল কলকাতার নায়ক বনি সেনগুপ্ত ও বাংলাদেশের নায়িকা প্রার্থনা ফারদিন দীঘির। শাপলা মিডিয়ার প্রযোজনায় ও বজলুর রাশেদ চৌধুরীর পরিচালনায় ছবিটির কাজ শিগগিরই শুরু হবার কথা।

কিন্তু তার আগেই নায়িকা নিয়ে বাঁধলো বিপত্তি। নির্দিষ্ট শর্ত না মানার কারণে নায়িকা হিসেবে দীঘিকে বাদ দেয়া হয়েছে। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান গণমাধ্যমকে জানিয়েছেন, বনির নায়িকা দীঘি নন, শালুক নামে এক নবাগতাকে চূড়ান্ত করা হয়েছে।

শেষ পর্যন্ত দীঘি কেনো সিনেমাটিতে থাকলেন না, গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে প্রযোজক সেলিম খান জানান, দীঘিকে তিনটি শর্ত দেওয়া হয়েছিল। এই শর্তগুলোতে রাজি না হওয়ায় তাকে নেওয়া যাচ্ছে না।

আরও সেলিম খান বলেন, ‘দীঘিকে প্রথম শর্ত দেওয়া হয় ব্যাক টু ব্যাক শাপলা মিডিয়ার পাঁচটি কাজ করতে হবে। দ্বিতীয় শর্ত দেওয়া হয়, ফেসবুকে বেশি বেশি টিকটক ভিডিও বা ছবি শেয়ার করতে পারবে না। তৃতীয় শর্ত ছিল, ১৭ অক্টোবর থেকে শুটিং করতে হবে।

কারণ কলকাতার বনি, রজতাভ দত্ত এবং ভরত কল শিডিউল দিয়েছেন। যা পেছানো সম্ভব না। এই সব শর্ত না মেলায় দীঘিকে সিনেমাটিতে নেওয়া হচ্ছে না। আমাদের বিকল্প নাম খুঁজতে হয়েছে।’

এই বিষয়ে দিঘির সঙ্গে কয়েক বার মুঠোফোনে যোগাযোগে চেষ্টা করলে তিনি কল রিসিভ করনেনি।

এর আগে শাপলা মিডিয়ার প্রযোজনায় ‌‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ চলচ্চিত্রে অভিনয় করেছেন দীঘি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023