শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ধুনট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে দল থেকে অব্যাহতি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এম এ তারেক হেলালকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নূরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন স্বাক্ষরিত এক দলীয়পত্রে শনিবার রাতে তাকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়।
দলীয়পত্রে উল্লেখ করা হয়েছে, এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ তারেক হেলালকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠন থেকে অব্যাহিত প্রদান করা হলো। সেই সঙ্গে একই কমিটির সহ-সভাপতি শাহীনুর রহমান সরকারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, এম এ তারেক হেলাল ১৯৯৬ সালে ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগে সদস্যপদ লাভ করেন। এরপর তিনি ২০০২ সালে এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে নির্বাচিত হন। ২০১১ সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে এবং ২০১৬ সালে নৌকা প্রতীক নিয়ে এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023