শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

লাল কার্ড খেয়ে দুই ম্যাচ নিষিদ্ধ বার্সা কোচ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসিকে হারিয়ে বার্সেলোনার সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না। মাঠে বাজে পারফরম্যান্সের পাশাপাশি দলের কোচ রোনাল্ড কোম্যানের ছাঁটাইয়েরও গুঞ্জন চলছে।

এরমধ্যেই এবার নতুন করে যোগ হলো কোচের নিষেধাজ্ঞা। ২৩ সেপ্টেম্বর কাদিজের বিপক্ষে শেষ মুহূর্তে ডাগ আউটে লাল কার্ড দেখেন কোম্যান।

এই ঘটনার শাস্তি হিসেবেই দুই ম্যাচ ডাগ আউটের বাইরে থাকতে হবে বার্সা কোচকে। মূলত নিষেধাজ্ঞাটি বাড়তি এক ম্যাচের। কেননা লাল কার্ড দেখায় এমনিতেই এক ম্যাচ বাইরে থাকতে হতো কোম্যানকে।

এই ম্যাচেই চতুর্থ রেফারির সঙ্গে বাজে ব্যবহারের কারণে বাড়তি নিশেধাজ্ঞার মুখে পড়ছেন কোম্যান। ম্যাচ শেষে এসব বিষয় নিয়ে ক্ষোভপ্রকাশ করে কোম্যান বলেছেন, এই দেশে (স্পেনে) তারা কিছু না করতেই আপনাকে (লাল কার্ড দেখিয়ে) বের করে দেয়। আমি জিজ্ঞেস করলাম কেনো? সে (রেফারি) বললো, ‘এটিচ্যুড! এটিচ্যুড!’ যাই হোক আমরা এটি নিয়ে আর কথা বাড়াতে চাই না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023