শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

পপি নিরুদ্দেশ, নাকি মা হতে চলেছেন?

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি কয়েক মাস ধরে নিরুদ্দেশ রয়েছেন। কখনো শোনা যাচ্ছে তিনি বিয়ে করেছেন, আবার শোনা যাচ্ছে মা হতে চলেছেন। নানান মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দিচ্ছেন না। কিন্তু পপি না থাকার কারণে নানাভাবে আটকে আছে কয়েকটি সিনেমা।

সাদেক সিদ্দিকীর পরিচালনায় পপি সর্বশেষ যে সিনেমা পূর্ণাঙ্গভাবে শেষ করেছিলেন সেটি হলো ‘সাহসী যোদ্ধা’। পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় ‘ডাইরেক্ট অ্যাটাক’।
পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, ‘সিনেমাটিতে পপিকে নিয়ে কাজ করাই ছিল আমার চ্যালেঞ্জ। অনেক কষ্টে সিনেমাটি শেষ করেছি। পপি ডাবিংও করেছেন। আশা করছি, আগামী নভেম্বরে সিনেমাটি মুক্তি দেব।’

পপিকে নিয়ে রাজু আলীম শুরু করেছিলেন ‘প্রজাপতি’ নামের একটি সিনেমা।

আমিরুল ইসলাম শোভা শুরু করেছিলেন, ‘সেভ দ্য লাইফ’ এবং আরিফ শুরু করেছিলেন ‘শরৎচন্দ্র কাঠগড়ায়’। এ ছাড়াও আরও কয়েকটি সিনেমার কাজ শুরু হওয়ার কথা।

নির্মাতা অভিনেতা হাসান জাহাঙ্গীরেরও পপিকে নিয়ে কয়েকটি নাটক নির্মাণের পরিকল্পনা ছিল। কারণ বিশেষ বিশেষ দিবসে হাসান জাহাঙ্গীর পপিকে নিয়ে নাটক নির্মাণ করে থাকেন।

নারীপ্রধান গল্পের সিনেমাতে অভিনয় করে পপি প্রশংসিত হয়েছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘দরিয়া পাড়ের দৌলতী’, ‘ ডাকুরানী’, ‘গার্মেন্টস কন্যা’, ‘বস্তির রানী সুরিয়া’।

পপি অভিনীত ‘রানী কুঠির বাকী ইতিহাস’ সিনেমাটি দেখে তাঁর অভিনয়ের প্রশংসা করেছিলেন অনেকেই। এক অনুষ্ঠানে এ টি এম শামসুজ্জামানের সামনেই পপিকে সরাসরি তাঁর অভিনয়ের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023