শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

বিরতির পর নতুন বিজ্ঞাপনে পূর্ণিমা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

বিনোদ ডেস্ক

বেশ বিরতির পর নতুন বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। কুমারিকা ব্র্যান্ডের একটি প্রসাধনসামগ্রীর বিজ্ঞাপনে তাকে দেখা যাবে। সম্প্রতি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন পূর্ণিমা। এটি নির্দেশনা দিয়েছেন শামীম। পূর্ণিমা বলেন, ‘অনেক দিন ধরেই বিজ্ঞাপনটিতে কাজ করার কথা হচ্ছিল। অবশেষে কাজটি শেষ করে ভালো লাগছে। টিমের মধ্যে যে আন্তরিকতা পেয়েছি, এককথায় দারুণ। আশা করছি, একটি ভালো বিজ্ঞাপনচিত্র হবে এটি।’

অনেক দিন ধরে অভিনয়ে অনিয়মিত পূর্ণিমা। গল্প ও চরিত্র পছন্দ হলে তবেই কাজ করেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি অমিতাভ রেজার ওয়েব সিরিজ ‘মুন্সিগিরি’তে অভিনয় করেছেন। এতে তিনি হাজির হবেন একেবারে নতুন রূপে। এদিকে পূর্ণিমার হাতে রয়েছে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ছবি ‘গাঙচিল’ ও ‘জ্যাম’। করোনার কারণে আটকে ছিল এর কাজ। গতকাল মঙ্গলবার থেকে আবারও ‘গাঙচিল’-এর শুটিংয়ে অংশ নেন পূর্ণিমা। বাকি থাকা কিছু প্যাচওয়ার্কের কাজ করছেন তিনি।

পূর্ণিমা কিছুদিন আগে চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, চলচ্চিত্র শিল্পীদের অনেক দিনের স্বপ্ন ছিল শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ড। অবশেষে হয়েছে। এর সঙ্গে থাকতে পারাটা অনেক বড় আনন্দের ব্যাপার। চলচ্চিত্র শিল্পীদের দুর্দিন চলছে। এ সময় আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রযোজন। আশা করি, সবাই মিলিত হয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023