শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

শ্বাসরুদ্ধকর জয়ে ফিরতি পর্ব শুরু মোস্তাফিজের রাজস্থানের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক

পাঞ্জাব কিংসের শেষ ১৫ বলে ১০ থেকে লক্ষ্যমাত্রা নেমে এসেছিল ১২ বলে ৮ রানে। সেখান থেকে ১৯তম ওভারে মাত্র ৪ রান খরচ করেন মোস্তাফিজ। তাতেই মূলত ঘুরে যায় ম্যাচ, জাগে রাজস্থানের সম্ভাবনা। আর শেষ ওভারে দুই উইকেট নিয়ে মাত্র ১ রান দেন কার্তিক। তাতেই ২ রানের নাটকীয় জয় তুলে নেয় রাজস্থান রয়েলস।

আইপিএলের ১৪ তম আসরের ৩২ তম ম্যাচে টস জিতে রাজস্থানকে ব্যাটিংয়ে পাঠায় পাঞ্জাব। দলকে শুভ সূচনা এনে দেন রাজস্থানের দুই ওপেনার এভিন লুইস ও জস্বশী জসওয়েল। ২১ বলে করেন ৩৬ রান করেন ক্যারাবিয়ান ওপেনার। আর মাত্র এক রানের জন্য হাফসেঞ্চুরিটা পাননি জস্বশী জসওয়েল। ৩৬ বলে গড়া তার ৪৯ রানের ইনিংসে ছিল ৬ চার আর ২ ছক্কার মার।

এরপর অধিনায়ক সঞ্জু স্যামসন ৪ রানেই ফিরেছেন। তবে মিডল অর্ডারে ঝড় তুলেছেন লিয়াম লিভিংস্টোন আর মহিপাল লমরর। ১৭ বলে ২৫ করেন লিভিংস্টোন। লমরর তার সমান বলেই ২ বাউন্ডারি আর ৪ ছক্কায় খেলেন ৪৩ রানের বিধ্বংসী ইনিংস। তবে ১৮তম ওভারের প্রথম বলে লমরর ফেরার পর প্রত্যাশিত পুঁজি পায়নি রাজস্থান। শেষ ৩ ওভারে তারা তুলতে পেরেছে মাত্র ১৬ রান, হারিয়েছে ৫ উইকেট। ফলে নির্ধারিত ২০ ওভারে ১৮৫ রানে অলআউট হয় রাজস্থান।

পাঞ্জাব বোলারদের মধ্যে সবচেয়ে সফল অর্শদীপ সিং। ৪ ওভারে ৩২ রানে একাই ৫ উইকেট শিকার করেছেন বাঁহাতি এই পেসার।

জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাবের দুই ওপেনার লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়ালের ১২০ রানের উদ্বোধনী জুটির পরেও নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৮৩ রানের বেশি করতে পারেনি পাঞ্জাব। তাদেরকে রুখে দিয়ে শ্বাসরুদ্ধকর জয়েই আইপিএলের ফিরতি পর্ব শুরু করলো মোস্তাফিজের রাজস্থান।

এই জয়ে ৮ ম্যাচে ৪ জয় ও সমান পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম অবস্থানে রাজস্থান রয়েলস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023