শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

তিন তারকার মধ্যে সমন্বয় গড়ে উঠতে কিছুটা সময় লাগবে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক

আক্রমণভাগের তিন তারকা লিওনেল মেসি, নেইমার এবং কাইলিয়ান এমবাপ্পের মধ্যে সমন্বয় গড়ে উঠতে আরও কিছুটা সময় লাগবে বলে মনে করেন প্যারিস সেন্ট জার্মেইর কোচ মরিসিও পচেত্তিনো। তিনজন মিলে একত্রে এখন পর্যন্ত ১২৭ মিনিট খেলেছেন। কিন্তু সেভাবে কাঙ্ক্ষিত ফল এনে দিতে পারেননি তারা।

চ্যাম্পিয়ন্স লিগে তারা ক্লাব ব্রুগের সাথে ১-১ গোলে ড্র করে এবং ফরাসী লিগে ২-১ গোলে লিওকে হারায়। অবশ্য জয়সূচক গোলটি হওয়ার সময়ে মেসি মাঠে ছিলেন না। কোচ তাকে তুলে নিয়েছিলেন আগেই। লিওর বিপক্ষে তাকে যখন কোচ তুলে নেন তখন খেলার ফল ছিল ১-১।

পচেত্তিনো বলেন, আমাদের দলে নতুন কয়েকজন খেলোয়াড় এসেছেন। সবার মধ্যে সমন্বয় গড়ে উঠতে কিছুটা সময় লাগবে। সমস্যা কেবল আক্রমণভাগের তিন খেলোয়াড়কে নিয়েই নয়। আমাদের সব বিভাগেই ভাল খেলতে হবে। আক্রমণভাগের খেলোয়াড়রা যেভাবে রক্ষণভাগকে সহায়তা করছেন তাতে আমি খুব খুশি। এটা খুবই ইতিবাচক একটি দিক।

পচেত্তিনো মনে করেন যখন বোঝাপড়াটা ভাল হবে তখন খেলোয়াড়রা বুঝে যাবেন কে কখন কোন দিকে যাচ্ছেন বা বল পাস দিচ্ছেন। এটা একত্রে প্র্যাকটিস করার পাশাপাশি ম্যাচ খেলতে খেলতেই হয়ে যাবে।

তিনি বলেন, লিওর বিপক্ষে আমরা ৪-৩-৩ এর বদলে ৪-২-৩-১ ফর্মেশনে দল মাঠে নামিয়েছিলাম। ফলে পজিশন নিয়ে প্রশ্ন ওঠে। তবে এভাবে খেলতে থাকলে ধীরে ধীরে সবাই নিজের অবস্থান বুঝে যাবেন। আমাদেরকে এমবাপ্পে, মেসি, ডি মারিয়া, নেইমারের মধ্যে সমন্বয় গড়ে তুলতে হবে। তবে ইতোমধ্যেই এ ক্ষেত্রে বেশ অগ্রগতি হয়েছে। লিওর বিপক্ষেই আমরা অনেক ভাল পারফরমেন্স দেখতে পেয়েছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023