শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

বছরের শেষে আরও ৮৯ লাখ টিকা আসছে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

চলতি বছরের শেষ দিকে দেশে আরও ৮৯ লাখ ডোজ করোনার টিকা আসছে। এর মধ্যে রয়েছে ৭১ লাখ ডোজ ফাইজার ও ১৮ লাখ ডোজ মডার্নার টিকা। কোভ্যাক্স–সুবিধার আওতায় এসব টিকা বরাদ্দ পেয়েছে বাংলাদেশ।

এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বুধবার (২২ সেপ্টেম্বর) তার ফেসবুকে এ তথ্য দেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিখেন, আমরা কোভ্যাক্স–সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের দেওয়া ৭১ লাখ ফাইজারের টিকা বরাদ্দ পেয়েছি। আর কোভ্যাক্স–সুবিধায় পেয়েছি ১৮ লাখ মডার্নার টিকা। টিকাগুলো চলতি বছরের শেষ দিকে দেশে আসবে। একই সময়ে আমরা আরও টিকা বরাদ্দ পেতে আশাবাদী।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট টিকা নিয়েছেন তিন কোটি ৭৩ লাখ ১৫ হাজার সাতজন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নেন দুই কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫৬৫ জন। আর এক কোটি ৪৮ লাখ ২০ হাজার ৪৪২ জন দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের টিকার মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023