শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

আফগানিস্তানে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করল তালেবান!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে করোনার থাবায় বন্ধ হয়ে যাওয়া বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে। এতে বিশ্বের একাধিক দেশে টিভিতে সম্প্রচারিত হচ্ছে হাজার কোটি টাকার এই টুর্নামেন্ট। কিন্তু এসবের মধ্যেই এবার আফগানিস্তানে আইপিএল সম্প্রচারের উপর তালেবান নিষেধাজ্ঞা জারি করেছে বলে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্থান টাইমসের।

সোমবার এক টুইটার পোস্টে আফগান ক্রিকেট বোর্ডের সাবেক মিডিয়া ম্যানেজার মুহাম্মদ ইব্রাহিম মোমান্দ এ খবর জানিয়েছেন।

ওই পোস্ট তিনি লিখেছেন, আইপিএলের ম্যাচ চলাকালে চিয়ারলিডারদের নাচ ও হিজাব ছাড়া নারীদের প্রদর্শনের মতো ইসলামবিরোধী কার্যক্রম প্রচারিত হওয়ায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

তবে এ ব্যাপারে তালেবানের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আগস্ট মাসের মাঝামাঝি আফগানিস্তানের ক্ষমতা দখলে নিয়েছে কট্টরপন্থী তালেবানরা। ফলে দেশটির খেলাধুলায় এসেছে নানা সীমাবদ্ধতা। বন্ধ করে দেওয়া হচ্ছে মেয়েদের খেলাগুলো। কদিন আগে তালেবানের সংস্কৃতিবিষয়ক কমিশনের উপপ্রধান আহমাদুল্লাহ ওয়াসিক বলেছিলেন মেয়েদের ক্রিকেট খেলতে দেওয়া হবে না। এবার আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞাকে আফগান দর্শকদের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন সারাবিশ্ব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023