শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

জোভানের সঙ্গে তানজিন তিশার বিয়ে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

এমন বিয়ে এর আগেও বহুবার হয়েছে তানজিন তিশা ও জোভানের মধ্যে। মূলত গল্পের প্রয়োজনে তাদের বারবার বিয়ের পিঁড়িতে বসতে হয়। এবারও তার ব্যতিক্রম নয়।

দাম্পত্য জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘বিয়ে পাস’। এ নাটকেই বিয়ে হয় তাদের।

বিয়ের পরে মানুষের জীবনে বেশ কিছু পরিবর্তন আসে। আর সেই পরিবর্তনটা কেমন হয়, তা-ই এতে উঠে আসবে নাটকে। এটি পরিচালনা করেছেন ওসমান মিরাজ।অনামিকা মণ্ডল রচিত এ নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিন তিশা। সম্প্রতি রাজধানীর উত্তরায় এর দৃশ্যধারণ শেষ হয়েছে।

নাটকটি প্রসঙ্গে ওসমান মিরাজ বলেন, বিয়ের পর প্রথম এক বছর সবাই জীবনের পরিবর্তন উপভোগ করেন। কিন্তু পরের বছর থেকেই তা অসহ্য লাগতে শুরু করে অনেকের! ‘বিয়ে পাস’ এমনই গল্পে রোমান্টিক-কমেডি ধাঁচের একটি নাটক। নাটকে জোভান-তিশা চমৎকার অভিনয় করেছেন। আশা করছি, দর্শক নাটকটি বেশ উপভোগ করবেন।

অভিনেতা জোভান বলেন, ‘নাটকের গল্পটি সমসাময়িক। দাম্পত্য জীবনের নানা খুঁটিনাটি এতে দেখানো হবে। এ নাটকে তানজিন তিশার সঙ্গে আমার রসায়ন দর্শক আবারও গ্রহণ করবেন বলে আশা করছি।’ এতে আরও অভিনয় করেছেন তুতিয়া পাপিয়া, রাইসাসহ অনেকে। আগামী ২২ সেপ্টেম্বর বাংলাভিশনে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023