শিরোনাম :

দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালু ভর্তি ট্রাক সহ সরঞ্জামাদি জব্দ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি
বগুড়ার দুপচাঁচিয়া-কাহালু উপজেলার নাগর নদের সীমানা ঘেঁষে কাশিমালা নামক স্থানে নদ হতে অবৈধভাবে শ্যালো মেশিন বসিয়ে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। গতকাল রোববার দুপুরে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. হাসনাত অভিযান চালিয়ে বালু ভর্তি একটি ট্রাক, একটি খালি ট্রাক, বালু উত্তোলন কাজে ব্যবহৃত একটি শ্যালো মেশিন, নলকূপ একটি, প্লাস্টিকের পাইপ একটি, স্টীলের পাইপ একটি ও তিনটি বেলচা জব্দ করেছেন। এসময় দুপচাঁচিয়া থানা পুলিশের সদস্যগণ ও ভূমি অফিসের অফিস সহায়ক আব্দুল মতিন, পেশকার আব্দুর রহমান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023