শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

প্রযোজক জিৎ, অভিনেতা প্রসেনজিৎ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

‘আয় খুকু আয়’ ছবির মাধ্যমে হাত মেলাচ্ছেন কলকাতার দুই বাঘা তারকা জিৎ ও প্রসেনজিৎ। মানে ছবিটির মাধ্যমে একসঙ্গে কাজ করছেন তারা। যদিও ক্যামেরার সামনে থাকবেন এক জন, অন্যজন আপাতত থাকছেন ক্যামেরার পেছনে।অর্থাৎ ছবির প্রযোজকের ভূমিকায় থাকছেন জিৎ এবং প্রধান অভিনেতার চরিত্রে ‘বুম্বাদা’। ‘সুইৎজারল্যান্ড’ খ্যাত ছবির পরিচালক সৌভিক কুন্ডুর পরের প্রোজেক্ট ‘আয় খুকু আয়’।

এর আগে বাঘ বন্দি খেলাতে একসঙ্গে ছিলেন দুই অভিনেতা। তবে স্ক্রিন শেয়ার করেননি তারা। তিনটে ভিন্ন ভিন্ন ছোটো ছবি নিয়ে ছিল ওই ছবিটা।

তবে এবার জিৎ কি একেবারেই এই ছবিতে ‘বুম্বা’দার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন না? আপাতত সেই প্রশ্নের জবাবে মুখে কুলুপ এঁটেছেন সব পক্ষই। তবে টলিপাড়ার একটি বড় অংশের আশা অতিথি শিল্পী হলেও এই ছবিতে হাজির হবেন জিৎ।

‘আয় খুকু আয়’ আদতে এক বাবা ও মেয়ের গল্প। বাবার চরিত্রে থাকছেন প্রসেনজিৎ। মেয়ের চরিত্রের জন্য আপাতত দিতিপ্রিয়া রায়ের কথা ভাবা হয়েছে বলেই খবর। রয়েছে আরও একটি চমক। ‘আয় খুকু আয়’-এ কিন্তু দ্বৈত চরিত্রে অভিনয় করবেন ‘বুম্বাদা’। ছবির সুরকার হিসেবে ইতিমধ্যেই সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের সঙ্গে প্রাথমিক সব কথাবার্তা সেরে ফেলা হয়েছে। ছবির শ্যুটিং কলকাতাতে তো হবেই, সঙ্গে পুরুলিয়াতেও হওয়ার কথা চলছে।

এ প্রসঙ্গে আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন মাস তিনেক আগেই এই ছবির চিত্রনাট্য নিয়ে তার কাছে হাজির হয়েছিলেন পরিচালক। প্রথমবার শুনেই ছবির গল্প মনে ধরেছিল তার। ‘বুম্বাদা’-র কথায়, ‘এক বাবা ও মেয়ের গল্পে অনুভূতি এবং নাটকীয়তার খুব সুন্দর মেলবন্ধন হবে এই ছবিতে।’ ওদিকে প্রসেনজিৎ-কে নিজের ছবিতে পেয়ে প্রযোজক হিসেবে আনন্দে আত্মহারা জিৎ। বললেন, ‘বুম্বাদা’-র সঙ্গে কাজ করতে পেরে ভালো তো লাগছেই। সঙ্গে অনেক নতুন কিছু শিখতে পারব ভেবে বেশ আনন্দও হচ্ছে’।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023